Akta Hawar Gari | একটা হাওয়ার গাড়ি | Bangla Folk Song | Bangla New Song 2025
[ গানের কথা ]
যেদিন পরান পাখি উড়ি উড়ি
পরান পাখি উড়ি উড়ি
দিবে আকাশে পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে
দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
এক পলকে নিভে যাবে
দুই নয়নের আলো
রং বেরঙের এই দুনিয়া
হবে আধার কালো
দেখবি না আর ফুলের বাগান
সাজানো ঘর বাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে
দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
অন্তরে হবেনা উদয়
বিরহেরই ব্যথা
কাছে ডেকে বলবে নাকেউ
দুঃখ সুখের কথা
আপন সবই হবে গোপন
একদিন তোমারই
ধুলার মাঝে থাকবে পড়ে
দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
ক্যাটেগরিঃ
লিরিক্স / Lyrics